শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
জাতীয়
বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : পরিবেশমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:২২ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, “বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আধুনিক ও অধিক লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে সমন্বিতভাবে কাজ করতে হবে।” 

একইসঙ্গে তিনি রাবার খাতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর আহ্বান জানান। 

সোমবার (৪ মে) রাজধানীর মতিঝিলে বনশিল্প ভবনে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় বনশিল্প খাতের উন্নয়ন, টেকসই বন ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার নানা দিক নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন, “বিদ্যমান জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে রাবার উৎপাদন বাড়াতে হবে এবং প্রতিষ্ঠানকে লাভজনক করতে কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।”

মন্ত্রী আন্তর্জাতিক মান বজায় রেখে কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মো. রায়হান কাওছার বলেন, “মন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কর্পোরেশনের কর্মকর্তাদের তিন মাসের একটি বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা জমা দিতে হবে।”

মতবিনিময় সভায় আরও বলা হয়, বনজ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব শিল্পায়নের ওপর জোর দেওয়া হবে। উপস্থিত কর্মকর্তারা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত বিনিময় করেন।

বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ড. ফাহমিদা খানমের সভাপতিত্বে মতবিনিময় সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার এবং ড. মো. সাইদুর রহমান বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বনশিল্প উন্নয়ন কর্পোরেশন   লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর   পরিবেশমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close