শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ অটোরিকশা জব্দ
​নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট ও সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। 

রোববার (৩ মে) দিবাগত রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২’-এর আভিযানিক দল জানতে পারে, কিছু মাদক ব্যবসায়ী সিএনজি যোগে বিপুল পরিমাণ মাদক বিক্রির উদ্দেশ্যে বালুখালী মরাগাছতলা এলাকায় অবস্থান করছে। খবরের ভিত্তিতে রাত ৩টা ২০ মিনিটের দিকে মো. কায়সারের দোকানের সামনে রাস্তার ওপর ওত পেতে থাকে র‍্যাব।

​র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবহৃত সিএনজি ও সাদা রঙের প্লাস্টিকের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তী র‍্যাবের সদস্যরা পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে নীল রঙের ২৫০টি এয়ার টাইট পলি প্যাক উদ্ধার করে। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

​এ ঘটনায় জব্দকৃত ইয়াবা ও সিএনজি উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

র‍্যাব-১৫’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট আইনে পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  উখিয়া   ইয়াবা   অটোরিকশা জব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close