সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
জগন্নাথপুরে কৃষকের আত্মহত্যা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:৫৯ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে ধান কেটে বাড়ি ফেরার পর রানা মিয়া (৩৫) নামের এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (৪ মে) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটের দিকে ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রানা মিয়া ওই গ্রামের মৃত ওহাব আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রানা মিয়া পেশায় একজন কৃষক ছিলেন। সোমবার সারাদিন হাওরে ধান কাটার কাজ শেষে বিকেলে বাড়ি ফেরেন তিনি। বাড়িতে খাওয়া-দাওয়া শেষে নিজের শয়নকক্ষে বিশ্রামে যান। পরে পরিবারের লোকজনের অগোচরে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাৎক্ষণিক পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটনে আমরা কাজ করছি এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জগন্নাথপুর   কৃষক   আত্মহত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close