মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
জাতিকে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করে প্রধানমন্ত্রী ইতিহাস গড়েছেন: জাহান্দার আলী
নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:০৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া বলেছেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আজ বিশ্বে ইতিহাস গড়েছেন। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নির্বাচন পূর্বেই ঘোষণা করা হয়েছিল। এক মাসের মধ্যেই আমরা তার বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি দেখছি।’’

তিনি বলেন, “পৃথিবীর কোনো সরকারই নির্বাচনের আগে জাতির কাছে দেওয়া ওয়াদা এত দ্রুত বাস্তবায়ন করতে পারেনি। একমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এক মাসের মধ্যেই ৩৭ হাজার ফ্যামিলি কার্ড ঘোষণা করেছে। কৃষকদের জন্য ১০ হাজার টাকার সুদ মওকুফ করা হয়েছে। স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ড দেওয়া হয়েছে, মসজিদের ইমামদের সম্মানী ভাতা চালু করা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের পূজা ও পুরোহিতদের জন্য ভাতা দেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে এবং অনার্স পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়ালেখার সুযোগ সৃষ্টি করা হয়েছে।’’

সোমবার (৪ মে) সন্ধ্যায় মাদারীপুরের শিবচর পৌর অডিটোরিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া উপস্থিত ছিলেন। শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষীয়ান নেতা আবু জাফর চৌধুরীসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় জাহান্দার আলী মিয়া আরও বলেন, “দলকে শক্তিশালী করতে যত দ্রুত সম্ভব ত্যাগী নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলীয় নির্দেশনা মেনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি বলেন, “আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্যও দোয়া করব।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রী   ইতিহাস   সুনামগঞ্জ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close