শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
হাইকোর্টের নিষেধাজ্ঞায় ভাওয়াল উদ্যানে এসটিএস নির্মাণ বন্ধ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:৪৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের সব কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে উদ্যান ও আশপাশে বর্জ্য ফেলা থেকেও গাজীপুর সিটি করপোরেশনকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৪ মে) ডেপুটি রেঞ্জার আরিফুল ইসলাম নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন জানান, হাইকোর্ট একটি রুল জারি করে এই নিষেধাজ্ঞা দেন। 

এর আগে, সংরক্ষিত বনভূমির ভেতরে সীমানাপ্রাচীর ভেঙে এসটিএস নির্মাণের অভিযোগ ওঠে গাজীপুর সিটি করপোরেশনের বিরুদ্ধে।

সরেজমিনে দেখা যায়, উদ্যানের প্রায় ৫০ ফুট সীমানাপ্রাচীর ভেঙে ফেলে খনন কাজ চলছে এবং পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। শাল-গজারী গাছ কেটে নতুন স্থাপনা তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমিকদের দাবি, দ্রুত কাজ শেষ করার নির্দেশ ছিল এবং ইতোমধ্যে কয়েকশ ফুট এলাকায় নির্মাণকাজ এগিয়ে নেওয়া হয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, শুরু থেকেই কাজটি বন্ধের চেষ্টা করা হলেও বিপুলসংখ্যক লোকজন থাকায় তা সম্ভব হয়নি। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চল ও তার আশপাশে কোনো স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ।

অন্যদিকে, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকেও জানানো হয়েছে, এসটিএস নির্মাণের জন্য প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র নেওয়া হয়নি এবং ওই স্থানে এমন স্থাপনা না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ঘটনায় পরিবেশবাদী সংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করে বলেছে, প্রকাশ্যে আইন লঙ্ঘন করা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তবে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান দাবি করেন, নির্মাণাধীন জমিটি ব্যক্তিমালিকানাধীন এবং উদ্যানের ভেতরে নয়। যদিও তিনি স্বীকার করেন, জমিটির তিন দিকেই জাতীয় উদ্যানের সীমানা রয়েছে। 

বিকল্প জমি না পাওয়ায় বাধ্য হয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সরকারের সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে এবং শিগগিরই একটি সমাধান আসতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close