শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, এলাকায় স্বস্তি
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:৫০ এএম

রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৪ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পরিচালিত অভিযানে জাহাঙ্গীর আলম (৪৯) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার বড়বিল ইউনিয়নের পশ্চিম বড়বিল এলাকার আবু বক্করের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুরের নেতৃত্বে এসআই মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ পশ্চিম বড়বিল এলাকায় অভিযান চালায়। এ সময় জাহাঙ্গীর আলমের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার কার্যক্রমে এলাকার উঠতি বয়সী তরুণরা মাদকের দিকে ঝুঁকছিল। এ বিষয়ে এর আগে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগও করেন।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর বলেন, ‘মাদক নির্মূলে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। গঙ্গাচড়াকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

এদিকে অভিযুক্তের গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close