সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
জাতীয়
ভুটানের গিলেফু সিটিতে বাংলাদেশি দক্ষ জনবল নিয়োগের আহ্বান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১২:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভুটানের গিলেফু মাইন্ডফুলনেস সিটিতে (জিএমসি) বাংলাদেশি দক্ষ জনবল নিয়োগ এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা।

সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন ভুটানের গিলেফু মাইন্ডফুলনেস সিটির আন্তর্জাতিক বিষয়াবলির প্রধান অ্যাম্বাসেডর জোনাথন টো। সাক্ষাতে তিনি ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের দূরদর্শী পরিকল্পনায় গড়ে ওঠা জিএমসি উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, ওয়ান কান্ট্রি, টু সিস্টেমস- ধারণার ভিত্তিতে গড়ে ওঠা এই প্রকল্পটি একটি টেকসই, আধুনিক এবং প্রণোদনামূলক ব্যবসায়িক পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ভবিষ্যতে যা একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অর্থনৈতিক হাবে পরিণত হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভুটানের রাজার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন এবং জিএমসির সামগ্রিক উন্নয়ন ধারণাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “এই ধরনের উদ্যোগ আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতাকে আরও গতিশীল করতে পারে।’’

বাংলাদেশের পক্ষ থেকে জিএমসি উদ্যোগে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করা হয়। পাশাপাশি দক্ষ জনবল প্রেরণ এবং সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্র নিয়েও দুই পক্ষ প্রাথমিক আলোচনা করে। উভয় পক্ষ ভবিষ্যতে এই বিষয়ে আরও বিস্তারিত ও বাস্তবসম্মত সহযোগিতার রূপরেখা তৈরির বিষয়ে একমত হয়।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ভুটান   বাংলাদেশ   নিয়োগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close