শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
চুয়াডাঙ্গায় ডজন মামলার পলাতক শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক গুরুতর মামলায় পলাতক থাকা শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. রাশেদুজ্জামান তারজীত ওরফে রাসেদ (২৭) অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে।

মঙ্গলবার (৫ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক চিরুনি অভিযানে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে দর্শনা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রাসেদ দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর (বড় মসজিদপাড়া) এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক, বিস্ফোরক, মারামারি, পুলিশের দায়িত্ব পালনে বাধা প্রদান, গুরুতর আঘাত এবং বাড়িতে অগ্নিসংযোগসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এসব মামলায় তিনি দীর্ঘ সময় ধরে পলাতক থেকে এলাকায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, এই গ্রেপ্তার স্থানীয় পর্যায়ে মাদক ও সন্ত্রাসী নেটওয়ার্কে বড় ধরনের ধাক্কা দেবে। ইতোমধ্যে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।

এদিকে, রাসেদের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তির পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে তার দাপটে সাধারণ মানুষ আতঙ্কে ছিল। এই অভিযানের ফলে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে এবং মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে বলে আশা করছেন তারা।

দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ও সন্ত্রাস দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানাতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চুয়াডাঙ্গা   মামলা   পলাতক   শীর্ষ সন্ত্রাসী   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close