বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক আটক      ● শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্যে দিশেহারা ব্যবসায়ীরা      ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      ● ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা      ● হাম উপসর্গে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১০      ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৬৪      
দেশজুড়ে
বস্তিতে পাওয়া গেল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল এসি কক্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে হাজী মাজার বস্তি, কেরানীর টেকসহ বিভিন্ন স্থান থেকে ৫০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় একাধিক মাদক বিক্রয় কক্ষ সিলগালা করে দেওয়া হয়।

মঙ্গলবার (৫ মে) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই বিশেষ অভিযান চলে।

পুলিশ জানায়, টঙ্গী মাজার বস্তিতে মাদকবিরোধী মেরাথন অভিযান চলছে।

আজ ৫০ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। অভিযানকালে বস্তিতে একাধিক শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ খুঁজে পেয়েছে পুলিশ।

এসব বিলাসী কক্ষ ও কক্ষের সঙ্গে সংযুক্ত একাধিক সুড়ঙ্গপথের সন্ধান পাওয়া গেছে।

বাইরে থেকে তালাবদ্ধ রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মাদক ও মাদক সেবনের আলামত জব্দ করা হয়।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বস্তি   সুড়ঙ্গপথ   বিলাসবহুল এসি কক্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close