রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
দেশজুড়ে
নোয়াখালীতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে আফসার উদ্দিন নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে তাকে তল্লাশি করে তার পকেটে থাকা একটি চিপস এর প্যাকেট থেকে ১ হাজার পিস ইয়াবা জব্দ করে। 

সোমবার (৫ মে) রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান পরিচালনা করেন।

আটককৃত আফসার উদ্দিন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার উলুচামরী গ্রামে ফরিদ আলমের ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহি উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। অভিযানে ওই ব্যক্তিকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। পরে ওই ব্যক্তি নিজেই তার পকেট থেকে একটি চিপসের প্যাকেট বের করে এবং তাতে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। 

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close