শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সাভারে বিপুল পরিমাণ মাদকসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মো. শরিফ শেখ, সাভার
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরের পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৬ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে গত সোমবার রাত ৮টা ৪০ মিনিটে আশুলিয়ার বুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. ফুল মিয়া ওরফে আপন (৩০) ও মো. তৈয়ব আলীকে (৪০) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পুড়িয়া হেরোইন ও ২১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৫৫ হাজার টাকা।

পরবর্তী অভিযানে সোমবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় অভিযান চালিয়ে শাহ আলম (২৮), আ. মান্নান (৩৫) ও মো. সুমন হোসেনকে (২২) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা।

অপরদিকে, একই ধারাবাহিক অভিযানে ৪ মে রাত ১১টা ২৫ মিনিটে সাভারের বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে মো. মাইডেল ওরফে মাইডাকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বে মাদক সংক্রান্ত মামলা রয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close