সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
বান্দরবানে নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:১৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

দেশের তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সারাদেশেরমত বান্দরবানে ও চলছে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।
 
মঙ্গলবার (৫ মে) সকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর কাবাডি ও ফুটবল ফাইনাল খেলা।

সকালে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

এ সময় বালক ও বালিকা দলের মধ্যে কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বালক দলের খেলায় বান্দরবান পৌরসভা দল ৪৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও বান্দরবান সদর উপজেলা ৩০ পয়েন্ট অর্জন করে রানারআপ হয়। অন্যদিকে বালিকা দলে বান্দরবান সদর উপজেলা দল ৩৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও বান্দরবান পৌরসভা দল ৩৬ পয়েন্ট পেয়ে রানার আপ হয়।

অন্যদিকে ফুটবল প্রতিযোগিতায় বালিকা দলে থানচি উপজেলা দল ২ গোলে জয় লাভ করে আর রানার আপ হয় নাইক্ষ্যংছড়ি উপজেলা দল। বালক দলে লামা উপজেলা ফুটবল দল ট্রাইব্রেকারে ১ গোলে জয় লাভ করে আর রানার আপ হয় রোয়াংছড়ি উপজেলা দল।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিমসহ বিভিন্ন উপজেলার সরকারি বেসরকারি দফতরের উর্ধতন কর্মকর্তা এবং ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

গত ২মে থেকে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এ বান্দরবান জেলায় মোট ৮টি ইভেন্টে বান্দরবান পৌরসভা, সদর উপজেলা ও ৭টি উপজেলা থেকে অসংখ্য খেলোয়াড় অংশগ্রহণ করছে আর আগামী ১০ মে এই স্পোর্টসের সমাপনী অনুষ্ঠিত হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   নতুন কুঁড়ি স্পোর্টস   পুরস্কার বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close