শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
বকশীগঞ্জে নকল করার দায়ে দাখিল পরীক্ষার্থী বহিষ্কার
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে পরীক্ষা কেন্দ্রে নকল করার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে বহিষ্কার হয়েছেন এক দাখিল পরীক্ষার্থী। 

মঙ্গলবার (৫ মে) দুপুরে হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে এই ঘটনা ঘটে। 

বহিস্কৃত পরীক্ষার্থীর নাম বৃষ্টি আক্তার। সে আইরমারী দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিল। 

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব রফিকুল ইসলাম।

জানা গেছে, মঙ্গলবার খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা কেন্দ্রের ভেন্যু কেন্দ্র হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংরেজী প্রথম পত্র পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময়ে নকল করা শুরু করেন বৃষ্টি আক্তার।

ওই পরীক্ষার্থীর নকল করার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়লে উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনকে অবগত করেন। 

ইউএনও তাৎক্ষণিকভাবে পরীক্ষার কেন্দ্র সচিব রফিকুল ইসলামকে ওই পরীক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন এবং তাকে বহিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, কোন পরীক্ষা কেন্দ্রে নকল করে পার পেয়ে যাবে এমন আর সুযোগ নেই। নকল বা অসদাচরণ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close