রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
গজারিয়ায় আন্তঃজেলা সিএনজি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ​
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশি অভিযানে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (৫ মে) ভোরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে আল আমিন (৩৬) ও রুহুল আমিন (৩৮) এবং কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে রুবেল (৩১)।

পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে কৌশলে সিএনজি চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশের একটি বিশেষ দল মঙ্গলবার ভোরে কুমিল্লার সুয়াগাজী এলাকায় অভিযান চালায়। অভিযানে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘চক্রটি অত্যন্ত সুসংগঠিত। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিএনজি সংগ্রহ করে পাচার করত। তাদের আটকের খবরে স্থানীয় চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং চক্রের বাকি সদস্যদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

এদিকে চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে গজারিয়া ও আশপাশের এলাকার সিএনজি চালকদের আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। উদ্ধারকৃত সিএনজিটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close