শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      
দেশজুড়ে
বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার  বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তে মেইন পিলার ৮৪১/৮এস এর ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি ভারতীয় ড্রোন যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে বাংলাদেশের ভুট্টা ক্ষেতে পড়ে যায়।

মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে বারোটার দিকে মগলিবাড়ী সীমান্তে ড্রোন দিয়ে ভিডিও করার সময় এ ধরনের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১-বিজিবি)-এর অধীনে বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা জিরোপয়েন্ট মঙ্গলিবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৪১/৮এস হতে বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরে ৯৮/হিমালয় ক্যাম্পের বিএসএফের টহল দলের সদস্যরা ড্রোন দিয়ে ভিডিও করার সময় সীমান্তের পাশের জমিতে কাজ করা এক ব্যক্তির মাথার ওপর দিয়ে যাওয়ার সময় ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ভুট্টা ক্ষেতে আছড়ে পড়ে।

এ বিষয় ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, ড্রোনটি বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া গিয়েছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং পরবর্তী বিস্তারিত জানানো হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close