শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
দশমিনায় মাদক বিক্রির টাকা ও ইয়াবাসহ চার ব্যবসায়ী আটক
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় মাদক বিক্রির দুই লাখ টাকা ও ৮৫ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

রোববার (৩ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের দশমিনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে নবাব কাচারি ব্রিজের ওপর থেকে দুইজনকে আটক করা হয়। 

সোমবার (৪ মে) রাত ১১টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রাম থেকে বাকি দুইজনকে আটক করা হয়।

আটক নিরব (২০) ও রুবেল মৃধা (৩০) বহরমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বগুড়া গ্রামের বাসিন্দা। ইসমাঈল (৩৫) ও এনায়েত (৩৫) সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তল্লাশি করে তাদের কাছ থেকে মাদক বিক্রির দুই লাখ টাকা ও ৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়।’

‘আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দশমিনা   মাদক বিক্রির টাকা   ইয়াবা   ব্যবসায়ী আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close