সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
জাতীয়
চট্টগ্রামের পুলিশ সুপার হলেন রমনার আলোচিত ডিসি মাসুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:৫০ পিএম
মো. মাসুদ আলম

মো. মাসুদ আলম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের আলোচিত উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।

বাংলাদেশ পুলিশে পেশাদারিত্ব ও মাঠপর্যায়ের দক্ষতার জন্য পরিচিত কর্মকর্তা মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের সদস্য। তার বাড়ি বগুড়া জেলায়। পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা এই কর্মকর্তা রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালনকালে বিশেষভাবে আলোচনায় আসেন।

কর্মদক্ষতা ও পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার জন্য তিনি সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে সুনাম অর্জন করেন। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় যেমন—যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি কেন্দ্রিক বিভিন্ন দাবিদাওয়া নিয়ে হওয়া আন্দোলন নিয়ন্ত্রণে তার ভূমিকা প্রশংসিত হয়।

রমনা বিভাগে দায়িত্ব পালনের আগে মাসুদ আলম পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন, যেখানে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অভিযানে অংশ নেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   পুলিশ সুপার   ডিসি মাসুদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close