রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চিরিরবন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ভাই-বোন আটক
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী ভাই-বোনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন ফরিদা (৩৫) ও সিরাজুল হক (৩২)। 

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন্নবীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) জালালের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে দৌলতপুর গ্রামের আমবাড়ী থেকে জলপাইতলী সড়ক থেকে ফরিদা ও সিরাজুল হককে ইয়াবাসহ আটক করা হয়।

ফরিদা চিরিরবন্দর উপজেলার পুনট্টি দৌলতপুর দক্ষিণপাড়া গ্রামের রশিদুল হকের স্ত্রী এবং সিরাজুল হক ফুলবাড়ী উপজেলার চকবীর গ্রামের মহির উদ্দীনের ছেলে। তারা সম্পর্কে ভাই-বোন।

এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় একাধিক মামলা রয়েছে।

মাহামুদুন্নবী বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চিরিরবন্দর   ইয়াবা   মাদক ব্যবসায়ী   ভাই-বোন আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close