রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নিশ্চিন্তপুরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:৩৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট নিশ্চিন্তপুর (নামার বাজার) এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে কর্মসূচিটি রূপ নেয় গণদাবিতে। মানববন্ধনে অংশ নেওয়া মানুষের একটাই কণ্ঠ—“আর নয় ঝুঁকি, চাই নিরাপদ পারাপার।”

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কের উভয় পাশে রয়েছে কুমিল্লা সেনানিবাস। এর আশপাশে মাত্র ১০০ গজের মধ্যে রয়েছে ১০-১২টি স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, হোটেল-রেস্তোরাঁ ও অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। ফলে প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষ চরম ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন। দ্রুতগতির যানবাহনের চাপ ও নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ।

কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহম্মেদ বলেন, “এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ রাস্তা পারাপার করেন। দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। একটি ফুটওভার ব্রিজ এখন সময়ের অনিবার্য দাবি।”

আসলাম খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌসী আক্তার বিথী বলেন, “আমাদের শিক্ষার্থীরা প্রতিদিন আতঙ্ক নিয়ে রাস্তা পার হয়। আমরা আর কোনো দুর্ঘটনা দেখতে চাই না। দ্রুত একটি স্থায়ী সমাধান প্রয়োজন।”

মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক ও স্থানীয়রা জানান, অতীতে একাধিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটলেও এখনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে জনমনে ক্ষোভ বাড়ছে। 

তারা দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

কর্মসূচিতে ব্যবসায়ী জাকির হোসেন, সাজ্জাদ সাজু, কামরুল হাসান, নুরুল হক ও কাজী মাসুমসহ পাঠশালা কলেজ, কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আসলাম খান স্কুল অ্যান্ড কলেজ, গ্রীন বার্ড স্কুল অ্যান্ড কলেজ, মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক অংশ নেন।

কেকে/এসএম


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close