শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মৌলভীবাজারে ডাকাতি মামলায় ১৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:৫৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারে আলোচিত ডাকাতি মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক শামসাদ বেগম এ রায় দেন। 

আদালতে রাষ্ট্রপক্ষের দায়িত্বে ছিলেন মৌলভীবাজার জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট নিয়ামুল হক।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন মিলন, রাহেল, দুলাল, শাহেদ, সেলিম, সাতির, জুনাব আলী, কামাল, মকরম, নকুল, খোকন, জাকারিয়া ও জামাল। তারা সবাই মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা।

নিয়ামুল হক জানান, দণ্ডবিধির ৩৯৫ ধারায় ডাকাতির অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ দৃষ্টান্তমূলক সাজা প্রদান করেছেন। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামীরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার বিবরণে জানা যায়, কুলাউড়া উপজেলার কর্মদা গ্রামের বাসিন্দা মো. মারুফ আহমদের বাড়িতে ২০০৫ সালেল ২৮ ফেব্রুয়ারি সংঘটিত ডাকাতি ও ধর্ষণের ঘটনায় তিনি কুলাউড়া থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ২১ বছর বিচার প্রক্রিয়া শেষে এ মামলার রায় ঘোষণা করা হলো।

ধর্ষণ সংক্রান্ত অভিযোগের বিষয়ে পৃথক চার্জশিট দাখিল হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আলাদা মামলা বিচারাধীন রয়েছে।

নিয়ামুল হক আরও বলেন, ‘ডাকাতি সমাজে ভয়াবহ প্রভাব ফেলে। এই রায় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   ডাকাতি মামলা   আসামির যাবজ্জীবন কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close