শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
বান্দরবানে ২১ জন রোহিঙ্গা নাগরিক আটক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:০৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বান্দরবান সেনা জোনের চলমান নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে ২১জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৫ মে) বিকালে বান্দরবান সদরের রেইচা চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় ২১জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।  

সেনাবাহিনীর প্রাথমিক তথ্যমতে জানা যায়, আটককৃত ব্যক্তিরা কক্সবাজার এলাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করছিল। চেকপোস্টে তাদের চলাচল সন্দেহজনক মনে হওয়ায় কর্তব্যরত সেনা সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য থামিয়ে তল্লাশি চালায় এবং পরবর্তীতে তাদের আটক করা হয়।

বর্তমানে আটককৃতদের পরিচয় যাচাই, নাম-ঠিকানা লিপিবদ্ধকরণ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলমান রয়েছে।  
তাদের গতিবিধি ও সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে অধিকতর তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের তথ্যমতে জানা যায়, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ পূর্বক আটককৃতদের বিভিন্ন তথ্য সংগ্রহ ও যাছাই বাছাই শেষে পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

কেকে/এসএম



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close