শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
রাতে ছিলেন শ্বশুর বাড়িতে, সকালে হলেন লাশ
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:৩৭ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নীলফামারী জেলার ডোমার উপজেলায় রবিউল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার হরিণচড়া ইউনিয়নের আঠিয়াবাড়ি গ্রামের একটি বন্ধ দোকানের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। 

রবিউল ইসলাম গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, গ্রামের একটি বন্ধ দোকানের সামনে রবিউল ইসলামের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সোমবার (৪ মে) রাতে ওই গ্রামে শ্বশুর বাড়িতে ছিলেন ছিলেন তিনি। সেখান থেকে সকালে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হবিবুল্লাহ বলেন, ‘সুরতহাল প্রতিবেদনে শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিবারের পক্ষ থেকে জানায়, রবিউল ইসলাম হৃদরোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছিল সকালে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাতে শ্বশুর বাড়িতে   সকালে লাশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close