শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিল কলা ইমরান
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর আলোচিত চাঁদাবাজির ঘটনার মূলহোতা কলা ইমরান রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিন দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (৫ মে) তাকে কারাগারে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। 

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, ‘খুবই ধূর্ত প্রকৃতির লোক কলা ইমরান। জিজ্ঞাসাবাদে পুলিশকে বিভ্রান্ত করতে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দেয় সে। একপর্যায়ে অধিকতর জিজ্ঞাসাবাদে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য দেয় ইমরান। পরে তার দেখানো মতে বিসিক এলাকার ন্যাশনাল টিউব কারখানার পাশে বট গাছের নিচ থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত সুইচ গিয়ার ছুরিটা উদ্ধার করা হয়।’

এর আগে টঙ্গীর দত্তপাড়া এলাকায় সুইচ গিয়ার ঠেকিয়ে এক ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদা আদায় করে কলা ইমরান বাহিনী। এই ঘটনার একটি সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ওই ব্যবসায়ীর দায়ের করা মামলার ভিত্তিতে নরসিংদী থেকে র‍্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ‘জিজ্ঞাসাবাদে কলা ইমরান বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য   কলা ইমরান   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close