মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কিশোরগঞ্জে নবনির্বাচিত এমপি বিলকিস ইসলামকে গণসংবর্ধনা
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সাংসদ বিলকিস ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৫ মে) কিশোরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর আয়োজনে তাকে এ গণসংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিলকিস ইসলাম বলেন, ‘আর অন্ধকারে থাকবে না নীলফামারী, সকল খাতে আলোয় আলোকিত হবে। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে এ এলাকাকে আলোকিত ও ভাল কাজ করার সুযোগ দিয়েছেন, সে সুযোগ কাজে লাগিয়ে  আপনাদের সকলের সহযোগিতায় স্বনির্ভরশীল ও আলোকিত জেলা হবে নীলফামারী।’

তিনি আরও বলেন, ‘আমি এলাকার মানুষ। আপনাদের সাথে সামাজিক, রাজনৈতিক মাঠে ছিলাম। বিগত সরকার উন্নয়ন বঞ্চিত করেছে। আর আমরা উন্নয়ন বঞ্চিত হতে চাই না। আমরা সকলে মিলে এ এলাকাকে ঢেলে সাজাতে চাই। আসুন, আমরা যার যার অবস্থান থেকে উন্নয়ন করি। আমাকে আপনারা ভাল কাজে ব্যবহার করে এলাকার উন্নয়ন করুন।’

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি এসএম ওবায়দুর রহমান ও সাধারণ সম্পাদক শাহীন আকতার।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি কাজী একরামুল হক, সহ-সভাপতি হাবিবুল ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক এমএ পারভেজ লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, বিএনপি নেতা শাওনুল হক শাওন, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হাসান টিপু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আশরাফ অলী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম ও সৈয়দপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

এর আগে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, অঙ্গ সংগঠনগুলো বিলকিস ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   এমপি বিলকিস ইসলামকে গণসংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close