সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
মহম্মদপুর গোপন জুয়ার আসর থেকে গ্রেপ্তার ১৬
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া বাজারে চায়ের দোকানের আড়ালে গড়ে ওঠা একটি বড় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৪ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

​আটককৃতরা সবাই মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের বাসিন্দা। তারা হলেন ইরান আলী (৩৫), জামাল মিয়া (৩০), রাজ্জাক বিশ্বাস (২৮), জিনজির মিয়া (৪৫), এরশাদ শেখ (৩০), রাজ্জাক মোল্যা (৩৫), মানিক মিয়া (৩২), মতিয়ার রহমান (৪৫), সালাউদ্দিন মোল্যা (১৮), রাজ্জাক মিয়া (৩৭), তবিবার (৪০), আরব আলী (২৮), ওহাব মৃধা (৪৫), বিল্লাল হোসেন (৩০), সাগর মিয়া (১৮) ও এরশাদ মোল্যা (২২)।

জানা গেছে, বালিদিয়া বাজারের কামাল হোসেনের চায়ের দোকানে দীর্ঘদিন ধরে অত্যন্ত গোপনে জুয়ার আসর বসছিল। সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশ সেখানে ঝটিকা অভিযান চালায়। অভিযানে তাস নিয়ে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ১৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
​​
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, ‘মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। সামাজিক এই ব্যাধি দমনে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর।’

তিনি জানান, মঙ্গলবার (৫ মে) সকালে গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মহম্মদপুর   গোপন জুয়ার আসর   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close