শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫
‎টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:৪৪ পিএম আপডেট: ০৫.০৫.২০২৬ ১০:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারীদের বাড়ি চিহ্নিত করে লাল রং করে দেওয়া হয়।

সোমবার (৪ মে) রাত থেকে মঙ্গলবার (৫ মে) দুপুর পর্যন্ত টঙ্গীর এরশাদনগর ও হাজীর মাজার বস্তিসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

হাজীর মাজার বস্তির ঘরগুলোতে অভিযান চালিয়ে প্রায় এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
‎টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে বস্তির প্রায় প্রতিটি ঘরেই তল্লাশি চালিয়ে মাদক কারবারিদের ঘর লাল রং দিয়ে চিহ্নিত করে পুলিশ। পরে অভিযানে বস্তি থেকে মাদকদ্রব্য বেচাকেনা ও সেবনের অভিযোগে ৩৭ পুরুষ ও ২জন নারীকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে টঙ্গীর আলোচিত এরশাদনগর বস্তি ও আশপাশের এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। 
 
‎টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

‎টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টঙ্গী   মাদকবিরোধী অভিযান   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close