শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
দেশজুড়ে
বগুড়ায় জ্বিনের আছর ছাড়ানোর নামে শিক্ষার্থীকে ধর্ষণ, কবিরাজ গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১২:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ায় জ্বিনের আছর ছাড়ানোর চিকিৎসার নামে মাদ্রাসা শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে হাকিম রেজাউল করিম নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৫ মে) রাতে শহরের নামাজগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাকিম রেজাউল করিম(৪০) শহরের নামাজগড় এলাকায় ভান্ডারী মসজিদসংলগ্ন ‘আশ-সিফা দাওয়া খানা’ নামে একটি প্রতিষ্ঠানে কবিরাজি ও ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা করতেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ।

ভুক্তভোগী কিশোরীর বাবা অভিযোগে জানান, তার মেয়ে রাজশাহীর একটি কওমি মহিলা মাদ্রাসা থেকে দাখিল পরিক্ষার্থী। বেশ কিছুদিন ধরে মাথাব্যথায় ভুগছিল তার মেয়ে। বিভিন্ন চিকিৎসকের কাছে নিয়েও উন্নতি না হওয়ায় এক পরিচিত ব্যক্তির মাধ্যমে গত ৩ মে সকালে মেয়েকে ‘আশ-সিফা দাওয়া খানা’ নিয়ে  যান। সেখানে বলা হয় কিশোরীর ওপর ‘জ্বীনের আছর’ রয়েছে। 

তিনি আরও জানান, ঝাড়ফুঁক দেয়ার কথা বলে হাকিম রেজাউল করিম ওই কিশোরীকে অন্য একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেন এবং সবাইকে বাইরে যেতে বলেন। সেখানে ঝাঁড় ফুকের নামে কিশোরীকে ধর্ষণ করেন। পরদিন দিন বিকেলে ১৬ হাজার ৫০০ টাকা নিয়ে আবার আসতে বলেন হাকিম রেজাউল করিম। পরিবারের সদস্যরা টাকা নিয়ে পুনরায় সেখানে গেলে কিশোরীকে আবারও কক্ষে নিয়ে গিয়ে একইভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে কিশোরী বিষয়টি পরিবারকে জানালে মঙ্গলবার তার বাবা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ‘অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্নের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় হাকিম রেজাউল করিমের নামে মামলা হয়েছে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   জ্বিনের আছর   শিক্ষার্থীকে ধর্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close