শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
স্টেডিয়াম বা মাঠে মেলা বসতে দেওয়া হবে না : ক্রীড়া প্রতিমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১২:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ‘সারা দেশের জেলা পর্যায়ের স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্সগুলো সংস্কার করে সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। সংস্কারের পর স্টেডিয়াম বা মাঠে মেলা বসতে দেওয়া হবে না। এ বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

বুধবার (৬ মে) ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সেশন শেষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে জেলা পর্যায়ে যত স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স রয়েছে, সেগুলো সংস্কারের মাধ্যমে সচল করা হবে।

তিনি আরো বলেন, এসব স্থাপনা সচল হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।

খেলাধুলার উন্নয়ন এবং যুব উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। যুবকদের কর্মসংস্থান নিশ্চিতে ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিংসহ বিভিন্ন খাতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চলমান প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন ও অগ্রগতি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার। ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কার্যক্রম ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মাধ্যমে দেশের ৬৪ জেলায় একযোগে চালু হয়েছে। এর মাধ্যমে ব্যাপকভাবে খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  স্টেডিয়াম   মেলা   ক্রীড়া প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close