শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      
জাতীয়
অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১২:৩৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

অবসর সুবিধার টাকা পেতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। ২০২২ খ্রিষ্টাব্দের জুন মাস পর্যন্ত আবেদনকারী শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাব সচল রাখতে হবে। একইসঙ্গে প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ইমেইলে পাঠাতে বলা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, অবসর সুবিধা বোর্ডে ২০২২ খ্রিষ্টাব্দের জুন মাস পর্যন্ত জমা করা আবেদনকারী শিক্ষক ও কর্মচারীদের আইবাস ডাবল প্লাসের মাধ্যমে টাকা পাঠানোর সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং মৃত ক্ষেত্রে মনোনীত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিচের ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

নোটিশে ইমেইলে আবেদনকারীর ইনডেক্স নাম্বার, আবেদন আইডি নাম্বার ও জমার তারিখ এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদনকারী ও নমিনিকে ব্যাংক হিসাবটি সচল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ইমেইল: স্কুল ক্যাটাগরির জন্য: [email protected]. কলেজ, স্কুল এন্ড কলেজ ক্যাটাগরির জন্য: [email protected]. মাদরাসা ক্যাটাগরির জন্য: [email protected].

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  অবসর সুবিধা   টাকা   নির্দেশনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close