রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      
জাতীয়
সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদের মায়ের ইন্তেকাল, বিএনপির শোক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২:১৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

বুধবার (৬ মে) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি নানা ধরনের বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় তিনি বলেন, ‘বেগম জেবুন্নেছার মৃত্যুতে তার শোকবিহব্বল পরিবারের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। শিক্ষক হিসেবে পেশাগত দায়িত্ব পালনে তিনি ছিলেন নীতিপরায়ণ। বেগম জেবুন্নেছা একজন আদর্শ মহিলা হিসেবে তার সন্তানদের সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করে গেছেন।’ 

এছাড়াও মাননীয় স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বিএনপি মিডিয়া সেল, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) নেতৃবৃন্দের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  সমাজকল্যাণমন্ত্রী   বিএনপি   শোক  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close