রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবানে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২:৪৫ পিএম আপডেট: ০৬.০৫.২০২৬ ২:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশের তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সারাদেশের মতো বান্দরবানে চলছে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’।

এরই ধারাবাহিকতায় বুধবার (৬ মে) সকালে বান্দরবান জেলা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর কারাতে ও জুডো প্রতিযোগিতার ফাইনাল খেলা।

এ সময় জুডো প্রতিযোগিতায় ৮ জন এবং কারাতে প্রতিযোগিতায় ৯ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করে।

জুডো প্রতিযোগিতায় লামা উপজেলা দল ৩টি স্বর্ণ এবং আলীকদম উপজেলা দল ১টি স্বর্ণ অর্জন করে। অন্যদিকে কারাতে প্রতিযোগিতায় লামা উপজেলা দল ৩টি স্বর্ণ এবং আলীকদম উপজেলা দল ১টি স্বর্ণ অর্জন করে।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও মেডেল তুলে দেন বান্দরবানের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস. এম. মঞ্জুরুল হক।

এ সময় জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিমসহ বিভিন্ন উপজেলার সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

গত ২ মে থেকে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এ বান্দরবান জেলায় মোট ৮টি ইভেন্টে বান্দরবান পৌরসভা, সদর উপজেলা ও ৭টি উপজেলা থেকে অসংখ্য খেলোয়াড় অংশগ্রহণ করছে। আগামী ১০ মে এই স্পোর্টসের সমাপনী অনুষ্ঠিত হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   নতুন কুঁড়ি স্পোর্টস   পুরস্কার বিতরণ   বান্দরবান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close