রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
অপকর্ম ঢাকতে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করেছে আ. লীগ: ইশরাক
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৩:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘পতিত আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে এর একক কৃতিত্ব নিতে চেয়েছিল। বিভিন্ন অপকর্ম আড়াল করতে মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে তারা।’

বুধবার (৬ মে) দুপুর ২টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, গুম, খুন, হত্যা, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক—এমন কোনো অপরাধ নেই যা আওয়ামী লীগ সরকার করেনি। ভুয়া নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকারও কেড়ে নিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় এবং মুক্তিযুদ্ধের সঠিক মূল্যায়ন বিএনপি-ই করেছে। 

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মুক্তিযোদ্ধার সন্তান হওয়ায় মুক্তিযোদ্ধাদের প্রতি তার আন্তরিকতা সবচেয়ে বেশি বলেও মন্তব্য করেন তিনি।

বিগত সরকারের সময় অপ্রাপ্তবয়স্ক ও অ-মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা, বীর নিবাস নির্মাণে অনিয়ম এবং মুক্তিযোদ্ধাদের ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি না করার অভিযোগও তুলে ধরেন তিনি।

মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু। 

তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের মাধ্যমেই দেশ অর্জিত হয়েছে এবং ১৯৭১ সালের যুদ্ধ ছিল দেশকে শত্রুমুক্ত করার আন্দোলন, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারমুক্ত করার আন্দোলন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  অপকর্ম   মুক্তিযুদ্ধের চেতনা   ইশরাক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close