শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
তালাক দেওয়া স্ত্রীকে মারধর, যুবদল নেতা বহিস্কার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৩:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ায় তালাক দেওয়া স্ত্রীকে মারধরসহ বিভিন্নভাবে নির্যাতন করার অভিযোগে বগুড়া শহর যুবদলের এক নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বহিস্কৃত যুবদল নেতা নুর মোহাম্মদ নিহার বগুড়া শহর যুবদলের ২০ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় রাজনৈতিক পরিচয়ে প্রভাবে পেশী শক্তি প্রদর্শন করে তালাক প্রাপ্তা স্ত্রীকে শারিরিক নির্যাতন করার সুস্পষ্ট অভিযোগ থাকায় প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। 

যুবদল নেতা নুর মোহাম্মদ নিহারের প্রথম স্ত্রী নুরী আকতার বলেন, ‘দ্বিতীয় বিয়ে করার কারণে আমার সাথে নিহারের তিন বার তালাক হয়েছিল। দ্বিতীয় স্ত্রীর সাথে তালাক হওয়ার পরেও নিহারকে বাসায় ডেকে নিতো। গত বুধবার তাদের মধ্যে মারামারি হয়েছে বলে শুনেছি।’

বহিস্কৃত যুবদল নেতা নুর মোহাম্মদ নিহার বলেন, ‘আমি দলীয় ষড়যন্ত্রর শিকার।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close