রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
দুই সন্তানের জনককে ছাত্রদলের আহ্বায়ক করায় বান্দরবানে গণমিছিল
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৪:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিবাহিত এবং দুই সন্তানের জনককে বান্দরবান জেলা ছাত্রদলের আহ্বায়ক করায় গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) সকালে বান্দরবান নির্বাচন অফিসের সামনে থেকে জেলা ছাত্রদলের সর্বত্র নেতাকর্মীদের ব্যানারে মিছিলটি বের করা হয়।

গণমিছিলটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়, পরে সেখানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ছাত্র সংগঠনের নীতিমালা ও গঠনতন্ত্র উপেক্ষা করে বান্দরবানে একজন বিবাহিত ব্যক্তিকে আহ্বায়ক করা হয়েছে যা সংগঠনের আদর্শের পরিপন্থী। 

তারা বলেন, ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের জন্য, সেখানে অছাত্র ও বিবাহিত ব্যক্তির নেতৃত্ব গ্রহণযোগ্য নয়।

এ সময় বক্তারা অবিলম্বে বান্দরবান জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিল করে যোগ্য ও নিয়ম অনুযায়ী নতুন নেতৃত্ব নির্বাচনের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন সকলে।

প্রসঙ্গত, গত ২মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে ফরহাদ হোসেন জিকু কে আহ্বায়ক এবং শহীদুল ইসলাম কে সদস্য সচিব করে ১০ সদস্যবিশিষ্ট বান্দরবান জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। আর এই আহবায়ক কমিটি ঘোষনার পর থেকে পদবঞ্চিতরা বান্দরবানে নানা প্রতিবাদ কর্মসুচী পালন করে যাচ্ছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close