রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      
দেশজুড়ে
১০ মাসেই কোরআনে হাফেজ ৯ বছরের সিফাত উল্লাহ
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:১৪ পিএম

শরীয়তপুর নড়িয়া উপজেলায় ১০ মাসে কোরআনে হাফেজ হয়েছেন মো. সিফাত উল্লাহ। অল্প সময়ের মধ্যে ৩০ পারা কোরআন মুখস্থ করায় আনন্দিত তার পরিবার এবং শিক্ষকরা। 

মো. সিফাত উল্লাহ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া গ্রামের মাহমুদুল ইসলামের ছেলে। সে নড়িয়া উপজেলা দক্ষিন কেদারপুর এলাকার আল-কোরআন একাডেমির হেফজ বিভাগের ছাত্র।

আল্লাহর প্রতি অনেক শুকরিয়া আদায় করে সিফাত উল্লাহ বলেন, মহান আল্লাহ মাত্র ১০ মাসেই আমাকে হাফেজ হওয়ার তৌফিক দিয়েছেন। ভবিষ্যতে আমি আলেম হব এবং কোরআনের খেদমত করব। 

সিফাত উল্লার বাবা মাহমুদুল ইসলাম বলেন, ‘তার ছেলে ছোট থেকেই অনেক মেধাবী। প্রথমে তিনি তার ছেলেকে উপজেলার মধ্যে ভাল প্রতিষ্ঠান দেখো আল-কোরআন একাডেমিতে ভর্তি করেন। কায়দা থেকেই ভাল করছিল পরে হেফজ বিভাগে লেখাপড়া করে। শিক্ষক প্রতিষ্ঠান প্রধানসহ সকলের প্রতি কৃতজ্ঞ। আমার আশা আমার ছেলে বড় হয়ে একজন হক্কানি আলেম হয়ে দীনের খেদমত করবে।’

আল-কোরআন একাডেমির হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ‘আমি শুকরিয়া জানাই এখানে সিফাত উল্লাহ মাত্র ১০ মাস ১৭ দিনে কোরআনের হাফেজ হয়েছে। অনেকে ১৪ মাসে ১২ মাসে হাফেজ হয়। আমি অনেক আনন্দিত। আমি ওর সাফল্য কামনা করি। আমি দোয়া করি সে যেন একজন হক্কানী আলেম হয় এবং কোরআনকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে।’

আল কোরআন একাডেমির প্রধান শিক্ষক মাওলানা বেলাল হোসেন বলেন, ‘সিফাত উল্লাহ হেফজ বিভাগে ভর্তি হয়। পরে প্রতিদিন ৫, ৮ ও ১০ পৃষ্ঠা করে সবক দিয়েছে। আলহামদুলিল্লাহ সে তার প্রচেষ্টায় মাত্র ১০ মস ১৭দিনে কোরআন মুখস্থ করেছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close