শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
নিয়ামতপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
‎নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:৪৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

নওগাঁর নিয়ামতপুরে বজ্রপাতে পৃথক স্থানে দুইজন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎বুধবার (৬ মে) দুপুর ৩ টার দিকে চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলে আনার সময় আকস্মিক বজ্রপাতে অনুকূল চন্দ্র মাহন্ত (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত অনুকূল মহন্ত ওই গ্রামের পাতু মহন্তের ছেলে।

‎অপরদিকে, হাজিনগর ইউনিয়নের খোদ্দচাম্পা গ্রামে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে রফিকুল ইসলাম (৬০) এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত শ্রমিক রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার খাসের হাট ঊঠাপাড়া এলাকার আফসার আলীর ছেলে বলে জানা গেছে।

‎নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close