শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
পদ্মা ব্যারাজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত, একনেকে উপস্থাপন হবে : পানিসম্পদমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:০২ পিএম আপডেট: ০৬.০৫.২০২৬ ৬:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পদ্মা ব্যারাজ নিয়ে সরকার খুব শিগগির সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। 

বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পদ্মা ব্যারাজ বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন উল্লেখ করে পানি সম্পদমন্ত্রী বলেন, পদ্মা ব্যারাজ নিয়ে আমরা খুব শিগগির সিদ্ধান্ত নেব। আগামী একনেকের সভায় বিষয়টি উপস্থাপন হবে।

এছাড়াও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আর ১৮০ দিনে কী কী কাজ সম্পন্ন হবে সে বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, পূর্ব ঘোষিত ১৬ মে চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে অনেকগুলো কর্মসূচির মধ্যে খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর আগামী ২৫ মে প্রধানমন্ত্রী ফেনী যাবেন বলেও জানান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close