শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বকেয়া বিলের মামলায় গ্রেপ্তার ৩
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:০১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে অটো চার্জিং স্টেশন পরিচালনার অভিযোগে একজনসহ পৃথক মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ ও পল্লীবিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ নভেম্বর রাতে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর গ্রামে আশেকুজ্জামানের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তিনি অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে একটি অটো চার্জিং স্টেশন পরিচালনা করে আসছিলেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে আর্থিক সুবিধা অর্জনের বিষয়টি স্বীকার করে জানান, এ কাজে তাকে সহযোগিতা করেন একই এলাকার হযরত আলী।

অবৈধ বিদ্যুৎ ব্যবহারের ফলে সরকারের কয়েক লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আশেকুজ্জামানকে ২ লাখ ৪৭ হাজার ১৪৬ টাকা জরিমানা করা হয়।

তবে নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করায় বিদ্যুৎ অফিসের দায়ের করা মামলায় সহযোগী হযরত আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

এদিকে, বিদ্যুৎ বিল বকেয়া সংক্রান্ত পৃথক মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—গঙ্গাচড়া ইউনিয়নের চেংমারী গ্রামের মোক্তার আলী (৪২) এবং বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার এলাকার আসাদুজ্জামান (৩৫)।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানামূলে আটক করা হয়। আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গঙ্গাচড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. ফরহাদ হোসেন বলেন, ‘অবৈধ বিদ্যুৎ সংযোগ আইনত দণ্ডনীয় অপরাধ। এটি জাতীয় সম্পদের অপচয় এবং জনস্বার্থের পরিপন্থী। এ ধরনের কার্যক্রম রোধে নজরদারি জোরদার করা হয়েছে।’

সচেতন মহলের মতে, অবৈধ বিদ্যুৎ ব্যবহার একদিকে যেমন সরকারের রাজস্ব ক্ষতির কারণ, অন্যদিকে এটি বিদ্যুৎ ব্যবস্থায় ঝুঁকি তৈরি করে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ায়। তাই সবাইকে বৈধ সংযোগ গ্রহণ এবং নিয়মিত বিল পরিশোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close