শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
সিলগালা অমান্য করে মিষ্টি উৎপাদন, প্রশাসনের কড়া ব্যবস্থা
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন করায় ‘ক্লাসিক্যাল সুইটস’ নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।

​বুধবার (৬ মে) দুপুরে উপজেলার স্কুল রোড এলাকায় অবস্থিত ওই কারখানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।

​অভিযান সূত্রে জানা যায়, ইতিপূর্বেও অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির দায়ে এই কারখানাটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। ওই সময় কারখানার সমস্ত মিষ্টি বিনষ্ট করে দিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছিল প্রশাসন। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এবং পরিবেশের কোনো উন্নতি না ঘটিয়ে পুনরায় উৎপাদন শুরু করায় আজ ফের সেখানে অভিযান চালানো হয়।

​অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সরকারি নির্দেশনা অমান্য করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার স্বত্বাধিকারী আতিকুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

​নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় আমরা কোনো আপস করব না। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন করায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। ইতিপূর্বেও তাদের সতর্ক করে সিলগালা করা হয়েছিল। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close