শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সুবর্ণচরে নদীভাঙন রোধে প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী অংশ ও কাটাখালি ঘাটের ভাঙন রোধে জরুরি ভিত্তিতে অস্থায়ীভাবে প্রতিরক্ষারমূলক কাজ শুরু হয়েছে। 

বুধবার (৬ মে) দুপুরে কাটাখালি ঘাটে এ কর্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

বর্ষায় ভাঙন ঠেকাতে এ উদ্যোগ বলে জানান এ সংসদ সদস্য। তবে ভবিষ্যতে সুবর্ণচরের ভাঙন ঠেকাতে টেকসই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। তিনি বলেন, “আপাতত জিও ব্যাগ ও টিউব স্থাপনের মাধ্যমে কাটাখালি ঘাটসহ আশপাশে ভাঙন রোধ হবে।” 

স্থানীয়রা জানান, গত কয়েক বছরে কাটাখালি ঘাটটি কয়েক দফায় ভাঙনের কবলে পড়ে। বর্ষার আগে জিও ব্যাগ স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানান তারা। 

উদ্ভোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম কিরণ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমানসহ অনেকে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, স্থানীয়দের দাবির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে প্রায় সাড়ে তিনশত ফুট তীর রক্ষার কাজ উদ্বোধন করা হয়েছে। এ অংশটুকু জিওব্যাগ ও জিওটিউব দিয়ে কাজ করা হবে। 

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close