রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
লবণাক্ততার কবলে মোংলা, চরম পানি সংকটে পৌরবাসী
মো. আবু বকর সিদ্দিক, মোংলা (বাগেরহাট)
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:৫৫ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বাগেরহাটের মোংলা পৌরসভায় লবণাক্ততার কারণে সুপেয় পানির সরবরাহ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। চলতি গ্রীষ্ম মৌসুমে সংকট চরম আকার ধারণ করায় পৌর এলাকার হাজারো মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভৌগোলিক অবস্থানের কারণে পশুর ও মোংলা নদীর পানি লবণাক্ত হওয়ায় তা সরাসরি পানযোগ্য নয়। অন্যদিকে দীর্ঘদিনের খরায় পানি শোধনাগারের পুকুরগুলো শুকিয়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

মোংলা পোর্ট পৌরসভার পানি প্রকল্পের দায়িত্বে নিয়োজিত মো. শাহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “প্রতিদিন প্রায় এক কোটি লিটার পানির চাহিদা থাকলেও সরবরাহ করা হচ্ছে মাত্র ১৯ লাখ লিটার। ফলে চাহিদার তুলনায় অনেক কম পানি পাচ্ছেন পৌরবাসী।”

তিনি আরও বলেন, “পানির জন্য প্রতিদিন ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে, বিশেষ করে নারী ও শিশুদের। অনেক ক্ষেত্রে সামান্য পানি সংগ্রহ করতেও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিকল্প ব্যবস্থা না থাকায় অনেকেই বাধ্য হয়ে লবণাক্ত ও দূষিত পানি ব্যবহার করছেন—যা স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।”

এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি বলেন, “পানির সংকট নিরসনে আমরা জরুরি ভিত্তিতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। পানি সরবরাহ বাড়াতে বিকল্প উৎস খোঁজা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।”

মোংলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলেট সেন বলেন, “নিরাপদ পানির অভাবে ডায়রিয়া, চুলকানি ও অন্যান্য পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। সবাইকে পানি ফুটিয়ে বা পরিশোধন করে ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।”

এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তাদের মতে, সুপেয় পানির সংকট নিরসনে টেকসই উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  লবণাক্ততা   মোংলা   চরম পানি সংকট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close