শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
জাতীয়
বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১১:১০ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

মহান মুক্তিযুদ্ধের ২নং সেক্টরের অসম সাহসী সম্মুখ যোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক (অব. সেনাবাহিনী) আব্দুল খালেকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ ৬ মে—২০২০ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ল্যান্স নায়েক আব্দুল খালেক ছিলেন এক অপরাজেয় নাম। বিশেষ করে ২ নং সেক্টরের সালদা নদী এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে তিনি অসীম সাহসিকতা প্রদর্শন করেন। যুদ্ধের এক পর্যায়ে পাকিস্তানি বাহিনীর গুলিতে বিদ্ধ হয়ে পাহাড়ের প্রায় ৪০০ মিটার নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। তবে শরীরের তীব্র যন্ত্রণা ও রক্তক্ষরণ উপেক্ষা করেই অস্ত্র হাতে লড়াই চালিয়ে যান এবং দেশ স্বাধীন করে তবেই ঘরে ফেরেন। সেনাবাহিনী ও মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১১টি রাষ্ট্রীয় পদকে ভূষিত হয়েছেন।

মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দিনব্যাপী তার স্মরণে প্রতিষ্ঠিত ‘বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক (অব.) আব্দুল খালেক স্মৃতি ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে দোয়া, মিলাদ মাহফিল এবং অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী শুক্রবার (৮ মে, ২০২৬) তার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মরহুমের স্মরণে বিশেষ স্মরণ সভা, মিলাদ মাহফিল এবং দুস্থদের মাঝে তবারক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

তিনি বিশিষ্ট নির্মাতা ও মিডিয়া ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক অব আব্দুল খালেক স্মৃতি ফাউন্ডেশন এর কো-চেয়ারম্যান সালমান মাহমুদ এর পিতা।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close