শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
ঠাকুরগাঁওয়ে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ওয়াকফ স্টেটের গাছ চুরি
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১:০৪ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ঠাকুরগাঁওয়ে প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও ওয়াকফ স্টেটের গাছ চুরির ঘটনা ঘটেছে। স্টেটের মোতাওয়াল্লী থানা পুলিশের অসহযোগিতার বিষয়ে জানালেও সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কথা জানায় থানা পুলিশ।

সোমবার (৪ মে) বিকালে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার পশ্মিম রুহিয়া ইউপির সেনিহারী সরকারপাড়া এলাকার সরকার ওয়াকফ এস্টেটে গাছ কাটা ও চুরির এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার (৫ মে) রুহিয়া থানার ওসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানান। এ বিষয়ে ওয়াকফ স্টেটের মোতাওয়াল্লী হুমায়ুন কবির নাসিরুল ইসলাম (৪০), নাফি ইসলাম (২০), রাজেকুল ইসলাম (৪২) সহ অজ্ঞাত ৫/৬ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ করেন।

জানা যায়, রুহিয়া থানার পশ্মিম রুহিয়া ইউপির সেনিহারী সরকারপাড়া এলাকার সরকার ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী হুমায়ুন কবিরের সাথে অভিযুক্ত নাসিরুল ইসলামের বিরোধ চলছিল। ঘটনার দিন গত সোমবার দুপুরে নাসিরুল ইসলাম ও নাফি ইসলাম সহ আরো কয়েকজন ওই ওয়াকফ স্টেটের কয়েকেটি বড় ইউকালিপটাস গাছ কাটতে থাকে। এস্টেটের মোতাওয়াল্লী হুমায়ুন কবিরের কাজের সুবাদে ঠাকুরগাঁও অবস্থান করলে এলাকাবাসী তাকে বিষয়টি ফোন করে জানায়। তিনি দ্রুত ঘটনাস্থলে পৌছে জরুরি ৯৯৯ নম্বরে কল দিলে রুহিয়া থানা পুলিশ সেখানে গিয়ে গাছ কাটার বিষয়ে নিষেধ করে। 

পরে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে এবং মোতাওয়াল্লী হুমায়ুন কবিরের অনুপস্থিতির সুযোগে তারা আবারো গাছগুলো কেটে চুরি করে নিয়ে যায়। পরে মোতাওয়াল্লী হুমায়ুন কবির তাদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫/৬ জনের বিষয়ে একটি অভিযোগ করেন।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউল আলম জানান, হুমায়ুন কবিরের ৯৯৯ নম্বরে অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি অবগত হয় এবং যারা গাছ কাটছিল তাদের নিষেধ করে। এর পরেও শুনেছি গাছ চুরি হয়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  প্রশাসনের নিষেধাজ্ঞা   ওয়াকফ স্টেট   গাছ চুরি     
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close