সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সদ্য ঘোষিত জাতীয়তাবাদী ছাত্রদলের কিশোরগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি প্রত্যাখ্যান ও বাতিলের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বঞ্চিত অংশের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের প্রাণকেন্দ্র গৌরাঙ্গ বাজার মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন এবং ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীরা ঘোষিত কমিটিকে ‘সিন্ডিকেটের মাধ্যমে গঠিত’ দাবি করে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের বিরুদ্ধেও স্লোগান দেন।

শহরের গুরুত্বপূর্ণ গৌরাঙ্গ বাজারের তিন রাস্তার মোড়ে অবরোধের কারণে সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। প্রায় আধাঘণ্টা পর কর্মসূচি শেষ হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির অমি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রাতুল, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিয়াদ আহমেদ, গুরুদয়াল কলেজ ছাত্রদল যুগ্ম-আহ্বায়ক সানি আহমেদ খান, পৌর ছাত্রদের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসানসহ নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসান বলেন, ‘কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেটি সম্পূর্ণ সিন্ডিকেটের মাধ্যমে করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম একক আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এই কমিটি দেওয়া হয়েছে। আমরা এই কমিটি মানি না, মানবো না।’

তিনি আরও বলেন, ‘ছাত্রদলের অভিভাবক বিএনপির চেয়ারম্যানের কাছে আমরা আকুল আবেদন জানাই, বিষয়টি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হোক। আমরা কোনো সিন্ডিকেটের কমিটি মেনে নেব না। ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামবো।’

গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিয়াদ আহমেদ বলেন, ‘আজকের অবরোধ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামীতে কিশোরগঞ্জের ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

উল্লেখ্য, গত ২ মে রাতে কেন্দ্রীয় ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার পাঁচ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করে। এরপর থেকেই একাংশের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। 

এর আগে গত বছরের ১৫ মে ঘোষিত কমিটি ২০ দিনের মাথায় স্থগিত করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর নতুন কমিটি ঘোষণা করা হলেও আগের কমিটির সাধারণ সম্পাদক রেদোয়ানুর রহমান ওয়াকিউরকে বাদ দেওয়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close