মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৬ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
হাসপাতালের গা ঘেঁষে আবর্জনার স্তূপ, দুর্গন্ধে নাজেহাল রোগী-স্বজন
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ২:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ বাজারে অবস্থিত মধুমতি হাসপাতালের পাশেই গড়ে উঠেছে ময়লার বিশাল স্তূপ। বাসাবাড়ি ও দোকানপাটের বর্জ্যে সৃষ্ট এ স্তূপ থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী, তাদের স্বজন এবং পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই স্থানে ময়লা ফেলা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট প্রশাসন। একাধিকবার অভিযোগ জানানো হলেও পরিস্থিতির উন্নতি হয়নি।

হাসপাতালে আসা রোগী ও স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি সংবেদনশীল প্রতিষ্ঠানের পাশে এমন নোংরা পরিবেশ শুধু অস্বস্তিকরই নয়, বরং মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে রোগীদের দুর্ভোগ আরও বেড়ে যাচ্ছে। 

পথচারীরাও চরম বিরক্তি প্রকাশ করেছেন। তারা জানান, এই সড়ক দিয়ে চলাচল করতে গেলেই নাকে হাত দিয়ে যেতে হয়। দুর্গন্ধে দাঁড়ানোই দায় হয়ে যায়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই ময়লা হাসপাতালের নয়। আশপাশের বাসাবাড়ি ও দোকান থেকেই ফেলা হচ্ছে। তারা বলেন, নিজস্ব উদ্যোগে আমরা কয়েকবার ময়লা পরিষ্কার করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত ও মৌখিকভাবে একাধিকভাবে জানিয়েছি, কিন্তু এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। এটি দুঃখজনক। যারা আশপাশে রয়েছে তাদেরই সচেতন হওয়া উচিত। তারপরও দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের পাশে ময়লা ফেলা বন্ধে কঠোর নজরদারি থাকবে। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, দ্রুত ময়লার স্তূপ অপসারণ করে হাসপাতাল এলাকার স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close