শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
জাতীয়
মাঠ থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:২৫ পিএম আপডেট: ০৭.০৫.২০২৬ ৫:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে পর্যায়ক্রমে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে—অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে রাখার প্রয়োজন নেই। নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সেনাবাহিনী প্রত্যাহারের প্রক্রিয়া কীভাবে বাস্তবায়ন করা হবে, তা পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে। ধাপে ধাপে এই কার্যক্রম পরিচালিত হবে।

চলমান আইনশৃঙ্খলা অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘নিয়মিতভাবে দাগী আসামি, মাদক কারবারি, অস্ত্রধারী ও জুয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।’

‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’ উল্লেখ করে তিনি বলেন, ‘সুনির্দিষ্ট তালিকার ভিত্তিতে অভিযান পরিচালিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কোথাও যৌথভাবে আবার কোথাও আইনশৃঙ্খলা বাহিনী এককভাবেও অভিযান চালাচ্ছে।’ এসব অভিযানে দৃশ্যমান অগ্রগতি এসেছে এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সেনা   প্রত্যাহার   স্বরাষ্ট্র মন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close