শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজনীতি
বিরোধীদলীয় নেতার সাথে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সাথে বৈঠক করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়া।

আজ বৃহস্পতিবার (৭ মে) গণমাধ্যমকে পাঠানো বার্তায় জামায়াতে ইসলামীর সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম এ তথ্য জানিয়েছেন। 

বৈঠকে জামায়াত আমিরের সাথে উপস্থিত ছিলেন দলের নির্বাহী পরিষদ সদস্য ও সাংসদ সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সাংসদ মীর আহমাদ বিন কাসেম আরমান।

 
বৈঠকে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক সম্পর্ক, মানবিক সহযোগিতা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, যুবসমাজের সক্ষমতা বৃদ্ধি ও টেকসই সামাজিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকটের মানবিক দিক, আঞ্চলিক স্থিতিশীলতা ও বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সম্পর্কেও মতবিনিময় করা হয়।

 
বৈঠকে শফিকুর রহমান বাংলাদেশের জনগণের প্রতি জাপান সরকার ও নিপ্পন ফাউন্ডেশনের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে নিপ্পন ফাউন্ডেশনকে এগিয়ে আসার আহ্বান তিনি জানান।
 
ইওহেই সাসাকাওয়া বাংলাদেশের উন্নয়ন, মানবসম্পদ বিকাশ ও মানবিক কার্যক্রমে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
 
কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিরোধীদলীয় নেতা   জাপানের নিপ্পন ফাউন্ডেশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close