শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
লামা থানায় ‘পর্যটন ও নিরাপত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:৫৪ পিএম আপডেট: ০৭.০৫.২০২৬ ৫:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবান জেলার লামা উপজেলায় পর্যটন শিল্পের বিকাশ ও পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে লামা থানার কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। লামা থানা এ অনুষ্ঠানের আয়োজন করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার (এসপি) মো. আব্দুর রহমান।

সেমিনারে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পর্যটন ও নিরাপত্তার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন আব্দুর রহমান।

তিনি বলেন, ‘‘পর্যটন নগরী বান্দরবানের অন্যতম প্রবেশদ্বার লামা। এখানে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে স্থানীয় অর্থনীতির আমূল পরিবর্তন সম্ভব।’’

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন, ​সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সর্দার।, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র আমির হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, ​লামা রিসোর্ট মালিক সমিতির আহ্বায়ক দেলোয়ার হোসেন রফিক।

সেমিনারে ​বক্তারা লামার পর্যটন কেন্দ্রগুলোতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি স্থানীয় কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
​সেমিনারে গত এক মাসে লামা থানার পুলিশ বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা ১৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।

আব্দুর রহমান ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করেন। হারানো ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মালিকরা। তারা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​মোবাইল হস্তান্তরকালে আব্দুর রহমান বলেন, ‘প্রযুক্তির সঠিক ব্যবহার এবং পুলিশের তৎপরতায় এই মোবাইলগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। জননিরাপত্তা রক্ষায় ও সাধারণ মানুষের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।’
কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লামা   পর্যটন   নিরাপত্তা বিষয়ক সেমিনার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close