শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস। আয়োজনে ছিল মানববন্ধন, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা ইত্যাদি।

বৃহস্পতিবার (৭ মে) সকালে জেলা শহরের বড় মাঠে অবস্থিত রেড ক্রিসেন্ট ভবনের সামনে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী। 

জেলা রেড ক্রিসেন্ট ইউনিট এসব কর্মসূচির আয়োজন করে। 

পরে শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন বিদ্যালয়ের সামনে ‘মানবতায় ঐক্যবদ্ধ’ স্লোগানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মানববন্ধন।

এরপর জেলা রেড ক্রিসেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মো. মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন ইউনিটের সেক্রেটারি মীর সেলিম ফারুক। 

সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, ইউনিটের নির্বাহী সদস্য মো. আনিসুর রহমান, আইনজীবী আসাদুজ্জামান খান, সৈয়দ মেহেদী হাসান, ইউনিটের যুব প্রধান ইসমাইল হোসেন, ইউনিট কর্মকর্তা  মো. ফজলুল করিম প্রমুখ। 

শেষে শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

মীর সেলিম ফারুক জানান, ৮ মে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হলেও বৃহস্পতিবার সারাদেশে দিবসটি উদযাপিত হচ্ছে। 
​
কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   রেড ক্রস   রেড ক্রিসেন্ট দিবস পালিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close