শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ক্ষতিগ্রস্ত কৃষকদের খোঁজ নিতে অষ্টগ্রামে জেলা জামায়াতের আমির
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের খোঁজ নিতে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী।

বৃহস্পতিবার (৭ মে) দিনব্যাপী উপজেলার বিভিন্ন হাওর ঘুরে ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় তিনি ক্ষতিগ্রস্ত বোরো ধান, জলাবদ্ধতা এবং কৃষকদের আর্থিক দুর্ভোগের বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে অধ্যাপক মো. রমজান আলী বলেন, “হাওর অঞ্চলের কৃষকরা বছরের একমাত্র ফসল বোরো ধানের ওপর নির্ভরশীল। কিন্তু অকাল বৃষ্টি ও পাহাড়ি ঢলে অনেক কৃষক ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। তাদের কষ্ট সরেজমিনে না দেখলে বোঝা যাবে না।”

তিনি আরও বলেন, “ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকারকে দ্রুত কার্যকর সহায়তা নিয়ে দাঁড়াতে হবে। কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ, প্রণোদনা এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করে আর্থিক সহায়তা নিশ্চিত করা জরুরি।”

জেলা জামায়াতের আমির বলেন, “হাওরের কৃষক বাঁচলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। তাই কৃষকদের সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।”

এসময় তার সঙ্গে ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে নির্বাচন করা জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ, জেলা জামায়াতের ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের খোঁজখবর নেন এবং বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

কেকে/এসএম


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close